আস্তে কথা বলুন প্লিজ: মন্ত্রী–প্রতিমন্ত্রীকে ডেপুটি স্পিকার


mddeloarhossin2288 প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন /
আস্তে কথা বলুন প্লিজ: মন্ত্রী–প্রতিমন্ত্রীকে ডেপুটি স্পিকার

জাতীয় সংসদে একজন সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় কথা বলছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তাঁদের দুজনের উদ্দেশে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘আস্তে আস্তে কথা বলুন, প্লিজ’।

https://50a19fc033f5c7f7ef5831ca89470329.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

আজ সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সংসদ কক্ষে ধর্মমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। বিষয়টি ডেপুটি স্পিকার কায়সার কামালের নজরে এলে তিনি বলেন,‘ মাননীয় ধর্মমন্ত্রী এবং মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী, দয়া করে বসে কথা বলুন। আপনাদের পেছনে একজন বক্তব্য দিচ্ছেন। আস্তে আস্তে কথা বলুন, প্লিজ।’

তখনো সেলিনা সুলতানা বক্তব্য অব্যাহত রাখলে ডেপুটি স্পিকার তাঁকে থামার জন্য বলেন। ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় ধর্মমন্ত্রী এবং এলজিআরডি প্রতিমন্ত্রী, বসে আস্তেধীরে কথা বলুন। যাতে ওনার কথা শুনতে পারি।’